1 Answers
আলুর দম রেসিপি ৩৪০ গ্রাম ছোট আলু ২ টেবিল চামচ ভেজিটেবিল তেল ১চা চামচ লবন ১ চা চামচ বাটা রসুন ১ চা চামচ বাটা আদা ১/২ কাপ বাটা পিয়াজ ১ চা চামচ গুড়ো হলুদ ১চা চামচ গুড়া মরিচ ১ চা চামচ গুড়ো ধনিয়া ১/২ চা চামচ গুড়ো জিরা ১/২ চা চামচ কারি পাউডার ১/২ চা চামচ চাট মশলা ধনিয়া পাতা সামান্য। আলু সিদ্ধ করে খোসা ফেলে দিবেন। কড়াইয়ে তেল গরম করে রসুন ভাঁজবেন ১মিনিট তারপর পিয়াজ দিয়ে লবন দিয়ে ৩/৪ মিনিট ভাজবেন তারপর চাট মশলা,ধনিয়া পাতা ছাড়া বাকি সব উপকরণ দিবেন।আলু গুলোকে কাটা চামচ দিয়ে খোচা দিলে মশলা আলুর ভেতর ঢুকবে খেয়াল রাখবে আলু যাতে ভেঙে না যায়।মশল্লার সাথে আলু মিশিয়ে ঢেকে রাখবেন ৩ মিনিট তার উপর চাট মশল্লা দিয়ে নেড়ে ধনিয়াপাতা কুচি করে আলুর উপরে দিয়ে দিবেন। বি:দ্র: কারি পাউডার এর পরিবর্তে এক টুকরা দালচিনি, ২টা এলাচি,১/২ টুকরা তেজ পাতা দিয়ে দিবেন রান্নার সময়। চাট মশল্লার পরিবর্তে ১চা চামচ তেঁতুলেরটক ১চা চামচ চিনি দিয়ে দিবেন হয়ে যাবে আপনাদের পছন্দের আলু দম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy