বাচ্চার ঘুম হয় না?

বাচ্চার বয়স ১৪ দিন ঠিক মত খায় কিন্তু ঘুম হয় না, এর জন্য ফ্লাকোল ড্রপ খাইতেছে কিন্তু কাজ হচ্ছে না,  এটা কি খাওয়ানো ঠিক হচ্ছে?  দয়া করে জানান। 
2930 views

2 Answers

শিশু চিকিৎসক এর পরামর্শ ব্যতীত  কোনোপ্রকার মেডিসিন সেবন করাবেন না। আপনার উল্লেখিত মেডিসিনটি যদি কোনো শিশু চিকিৎসক প্রদান করে থাকেন তাহলে আপনি বাচ্চাকে দিতে পারেন।রাতের বেলা, যখন সে জেগে থাকে তার সাথে বেশি খেলা করবেন না। আলো এবং শব্দের মাত্রা কম রাখুন এবং বেশি সময় তার সাথে কথা বলবেন না। সে আগে থেকেই যাতে বুঝতে পারে রাতের সময়টা ঘুমোনোর জন্য।জোর করে বাচ্চাটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন না। ঘুমের জন্য শান্ত পরিবেশ তৈরি করুন।

2930 views Answered

আপনি একটা ড্রপ খাওয়াচ্ছেন।আর বলছেন এটি ঠিক হচ্ছে কিনা।এর মানে আপনি ডাক্তারের পরামর্শ নেননি।নিজের মতো ওষুধ খাওয়াচ্ছেন।যা একেবারেরই ঠিক নয়।আপনি ভালো শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখান।আর ঘুমের জন্য ভালো পরিবেশ তাকে দিন।তাকে বেশি আলোর মধ্যে নিয়ে যাবেননা।বেশি গরম লাগতে দিবেননা।স্বাভাবিক পরিবেশ তাকে দান করুন।

2930 views Answered

Related Questions

Next steps