শরীরে মেদ জমে গেছে। কোন ঔষধ খেলে স্লিম হওয়া যাবে? কারো জানা থাকলে দয়া করে জানাবেন।
3687 views

4 Answers

মেদ কমানোর জন্যে অনেক হারবাল ঔষধের অ্যাড দেখা যায়। কিন্তু এগুলো খেয়ে কাজের কাজ কিছুই হয় না । বরং অনেক সমস্যা দেখা দেয়। . . আপনার শরীরের মেদ কমানোর জন্যে নিয়মিত ব্যায়াম করতে হবে। চর্বিযুক্ত খাবার পরিত্যাগ করতে হবে । সঠিক নিয়মে খাবার খেতে হবে । এছাড়া আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন ।

3687 views

আপনি ঔষুদ এর কথা বাদ দিয়ে প্রচুর ব্যায়াম অথবা ফুটবল খেলার দিকে মনোযোগ দেন।

3687 views

আপনি নিম্নোক্ত কিছু কাজ করুন 


image

- সকালে লেবু ও মধু জলে মিশিয়ে পানি পান করুন।
- সকালে উঠে হাঁটতে পারেন এতে তলপেট মোটা কমে যাবে।
- পরিশ্রমের কাজ করুন এবং কিছু ব্যায়াম করুন।
- নিম্ন ক্যালরিযুক্ত তবে সুষম খাবার গ্রহণ করুন।
- প্রচুর পরিমাণে পানি পান করুন।
- নিয়মিত বিশ্রাম নিন এবং পরিমিত ঘুমানোর চেষ্টা করুন।
3687 views

শুধু মাত্র ওষুধ খেয়ে মোটা বা চিকন হওয়া যায় না।শরীর গঠনের জন্য প্রয়োজন নির্দিষ্ট ডায়েট আর পরিমিত ব্যায়াম। সবচেয়ে ভালো হয় আপনি কোন ডায়েটেশিয়ানের পরামর্শ নিয়ে আদর্শ একটা ডায়েট লিষ্ট তৈরী করে নিন।সাথে সাথে ওয়েট লিফটিং এর জন্য স্কিপিং করতে পারেন।মেদ ভুড়ি কমানোর জন্য বিভিন্ন ধরণের এ্যাবডোমিনাল এক্সার সাইজ আছে,সেগুলা ট্রাই করতে পারেন।

3687 views

Related Questions