1 Answers

ইতিহাসের বিভিন্ন উপাদানগুলো থেকে প্রাচীনকালের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। এ দৃষ্টিকোণ থেকে হৃদিতার দাদুর বক্তব্য ইতিহাস পাঠের প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত।

উদ্দীপকের হৃদিতার এক প্রশ্নের জবাবে দাদু বলেন, ইতিহাসের এসব অলিখিত উপাদান দেখে আমরা প্রাচীনকালের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি। হৃদিতার দাদুর এ বক্তব্যে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাই ফুটে উঠেছে।

ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের প্রয়োজনীয়তা অনেক। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও এ নিদর্শনগুলো থেকে আমরা প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্যের অবস্থা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশ, জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। নতুন নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন- সম্প্রতি নরসিংদীর উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত রৌপ্যমুদ্রা, মুদ্রাভান্ডার, পুঁতি, লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি প্রমাণ করে যে বাংলাদেশে আড়াই হাজার বছর পূর্বেও সমৃদ্ধ নগর সভ্যতা ছিল।

উপরের আলোচনা শেষে তাই বলা যায়, প্রাচীনকালের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে ইতিহাস পাঠের বিকল্প নেই।

4 views

Related Questions