1 Answers

মৌরিনের নতুন করে শেখা নাচ 'নোংগক্রেম' বাংলাদেশের খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সম্পর্কিত।

বাংলাদেশে খাসিয়ারা বৃহত্তর সিলেট জেলার পাহাড়ি এলাকায় বাস করে। খাসিয়ারা আদি মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। খাসিয়াদের সমাজব্যবস্থা অন্যান্য নৃগোষ্ঠীর তুলনায় ভিন্ন। তারা সর্বপ্রানবাদে বিশ্বাসী। তাদের সমাজ প্রধানত ৬টি গোত্রে বিভক্ত। মাতৃপ্রধান সমাজ ব্যবস্থা হওয়ায় ছেলেমেয়েরা মায়ের পরিচয়ে বড় হয়। খাসিয়াদের অর্থনেতিক ব্যবস্থা মূলত কৃষি নির্ভর। তাদের সমাজ- জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকে। তাদের ঐতিহ্যবাহী নৃত্যসমূহ হলো- নোংগক্রেম নৃত্য, যুদ্ধ নৃত্য, কুমারী নৃত্য প্রভৃতি। 'বেহদিয়েং- ঘৃলাম' নামক উৎসবকে কেন্দ্র করে তাদের ঐতিহ্যবাহী নোংগক্রেম নৃত্য আয়োজন করা হয়।

উদ্দীপকে মৌরিনের নতুন করে শেখা 'নোংগক্রেম' নাচ, যা সে সিলেট গিয়ে 'বেহদিয়েং ঘৃলাম' নামক একটি উৎসবে নেচেছিল, মূলত উপরে আলোচিত খাসিয়া নৃগোষ্ঠীর সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, বলা যায়, উক্ত নাচটি বাংলাদেশের খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সম্পর্কিত।

5 views

Related Questions