1 Answers

রুবেলের দেখা প্রামান্য চিত্রের প্রথম অংশে মারমা নৃগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে।

মারমা বলতে আরকান বা মারমা বাসিন্দাদের বোঝায়। তারা নিজেদেরকে বার্মিজ বা আরাকানি হিসেবে পরিচয় দিতেই বেশি আগ্রহী। মারমারা গ্রামীণ জীবনধারায় তাদের ঘরগুলো বেশির ভাগ নদীর তীরে অনেকটা সমতল ভূমিতে নির্মাণ করে থাকে। সামাজিক সংগঠনের ক্ষেত্রে দেখা যায়, মারমারা প্রধান দুটি দলে বিভক্ত। একটি হলো মং সার্কেল এবং অপরটি হলো বোমাং সার্কেল। বোমাং সার্কেলে মারমাদের সমাজের প্রধান হলেন বোমাং রাজা। রুবেলের দেখা প্রামাণ্যচিত্রেরে প্রথম অংশে যে জনগোষ্ঠীর পরিচয় দেওয়া হয়েছে তাদের সাথে মারমা জনগোষ্ঠীর উল্লিখিত বৈশিষ্ট্যাবলির সাদৃশ্য রয়েছে।

সুতরাং বলা যায়, রুবেলের দেখা প্রামাণ্যচিত্রের প্রথম অংশে মারমা নৃগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে।

5 views

Related Questions