1 Answers
উদ্দীপকের সাঁওতাল ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইঙ্গিত রয়েছে। সাঁওতালরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম। সাঁওতালদের নিজস্ব ভাষা, ধর্ম, বিশ্বাস, আচার-আচরণ এবং একই রকম দৈহিক আকৃতি বিদ্যমান। বাংলাদেশের উত্তরাঞ্চলে তথা বৃহত্তর রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং বর্তমান জয়পুরহাট জেলায় সাঁওতাল সমাজের সদস্যরা বসবাস করে। সাঁওতালদের গায়ের রং গাঢ় কালো। তারা ভূত-প্রেতের উপাসনা করে। তাদের দেবতার নাম বোঙ্গা। বোঙ্গা দেবতা পাহাড়ে থাকে বলে সাঁওতালরা বিশ্বাস করে।
মারুফ অনেকদিন পর গ্রামে ফিরে এসে বিভিন্ন গাছ-গাছড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করে। মারুফের বন্ধু তার কাছে এগুলো কোথায় শিখেছে জানতে চাইলে সে বাংলাদেশে বসবাসরত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে কিছু কথা বলে, যা উপরিউক্ত সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর তথ্যসমূহের অনুরূপ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কথা বলা হয়েছে।