1 Answers

আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে পাকিস্তান সরকার ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুজিবকে মুক্তি দেয়। এর মধ্যে ভুট্টোর কয়েকবার পাকিস্তান-বাংলাদেশ নিয়ে ফেডারেশন করার প্রস্তাব করলে বঙ্গবন্ধু অসম্মতিতে ৮ জানুয়ারি বিশেষ বিমানে বঙ্গবন্ধু ও ড. কামাল হোসেন লন্ডনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিথ ও বিরোধী নেতা উইলসনের সঙ্গে সাক্ষাত করেন। ব্রিটিশ রাজকীয় বিমানে ৯ জানুয়ারি বঙ্গবন্ধু দিল্লি যাত্রা করেন। দিল্লি বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি তাঁকে স্বাগত জানান। ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছালে তাঁকে অবিস্মরণীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে গিয়ে লক্ষ জনতার সমাবেশ থেকে অগুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ১২ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

8 views

Related Questions