1 Answers
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট-১ এ চাকমা নৃগোষ্ঠীর জীবনপ্রণালী ফুটে উঠেছে।
চাকমা সম্প্রদায় বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। চাকমাদের প্রশাসনিক এককের নাম হল আদাম বা পাড়া। চাকমা সমাজে আদামের নেতৃত্বে কারবারি, মৌজার নেতৃত্বে হেডম্যান এবং সার্কেলের নেতৃত্বে থাকেন রাজা। আর সার্কেল গঠিত হয় চাকমা সমাজের কয়েকজন গ্রাম বা মৌজা নিয়ে এবং চাকমা রাজা পরম্পরায় সার্কেল প্রধান নিযুক্ত হন। চাকমা রাজা তার সার্কেল তথা চাকমা সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। চাকমা রীতি-অনুযায়ী তিনি সামাজিক বিচার-আচার পরিচালনা করেন। এছাড়া তিনি হেডম্যানদের থেকে প্রাপ্ত খাজনার একটি অংশ সরকারকে প্রদান করেন। অন্যদিকে চাকমা রাজা চাকমা সমাজ বিষয়ে ও চাকমা সার্কেল বিষয়ে ডিপুটি কমিশনারের একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতাও বটে। তিনি চাকমা নৃগোষ্ঠী জনগোষ্ঠীর শ্রদ্ধা ও সম্মানের পাত্র।
উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য রাহুময়ের বাবা তাদের সমাজ ব্যবস্থায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিচারকার্য পরিচালনা করা এবং সরকারকে খাজনা প্রদান করা তাঁর অন্যতম দায়িত্ব। বংশ পরম্পরায় তিনি এই পদ লাভ করেন যা চাকমা সমাজের সার্কেল প্রধান রাজার কার্যকলাপের সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত দৃশ্যপট-১ এ বাংলাদেশের চাকমা নৃগোষ্ঠীর জীবনপ্রণালি ফুটে উঠেছে।