বর্তমানে উক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজে যেসব পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তা আলোচনা করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বর্তমানে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজে কয়েকটি বিশেষ ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।
ব্রিটিশ যুগে চাকমা সমাজ কিছুটা কেন্দ্রীয় প্রশাসনের আওতায় ছিল। ১৯৬০ সালে স্থানীয় সরকারব্যবস্থা প্রবর্তিত হয়। তখন থেকে তাদের নেতৃত্বের স্থলে কেন্দ্রীয় সরকার প্রবর্তিত স্থানীয় সরকারি নেতৃত্বের প্রতিজনগণ আকৃষ্ট হতে থাকে। আগের তুলনায় বর্তমানে চাকমাদের মধ্যে শিক্ষার হার অনেক বেড়েছে। ডাক্তার, প্রকৌশলী, অধ্যাপক, আইনজীবী, সরকারি ও বেসরকারি অফিসে চাকরিজীবীর সংখ্যা বাড়ছে। শিক্ষার প্রসারের ফলে চাকমা সমাজে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। কাপ্তাই বাঁধের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার কারণে এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানে ভূমির ওপর জনসংখ্যার চাপ বৃদ্ধি পেয়েছে। চাকমা সমাজে উৎপাদন কৌশলে পরিবর্তন এসেছে। জুম চাষের পাশাপাশি রাবার ও কাঠ গাছের চাষ বৃদ্ধি পেয়েছে। চাকমা সমাজের পরিবর্তনের জন্য চাকমা-বাঙালি সম্পর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সাংস্কৃতিক জীবন, পোশাক, আসবাবপত্র ইত্যাদিতে বিশেষ পরিবর্তন লক্ষ করা যায়। চাকমারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। ধর্মীয় উৎসবে কঠিন চীবর দান আগের তুলনায় বর্তমানে জাঁকজমকভাবে পালন করা হচ্ছে।
পরিশেষে উপরের আলোচনা শেষে বলা যায়, চাকমা সমাজে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।