1 Answers

জনাব রায়হান আজিমের সফল হওয়ার পেছনে যুব উন্নয়ন অধিদপ্তর, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা আছে বলে আমি মনে করি।

যুব উন্নয়ন অধিদপ্তর, যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা দেয়। আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায় শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধন দিয়ে সহায়তা করে। উদ্যোক্তা উন্নয়নে বেসরকারি সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উদ্দীপকের জনাব রায়হান আজিম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। তিনি এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্দীপনামূলক সহায়তা পান। এ সহায়তা তাকে ব্যবসায় স্থাপনে উৎসাহী করে তোলে। পরে তিনি আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে আর্থিক সমস্যার সমাধান করেন।

এসব প্রতিষ্ঠান জনাব রায়হান আজিমকে ব্যবসায় স্থাপনে প্রয়োজনীয় সহায়তা দেয়। কীভাবে ব্যবসায় পরিচালনা করলে ঝুঁকি কমে যাবে তা তিনি উক্ত প্রতিষ্ঠান থেকে জানতে পান। ফলে তিনি অল্প সময়ের মধ্যে সাফল্যের চূড়ায় পৌঁছে যান। তাই বলা যায়, জনাব রায়হান আজিম যুব উন্নয়ন অধিদপ্তর, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় সফলতা লাভ করেন।

4 views

Related Questions