মোসলেমের আর্থিক ক্ষতি কমানোর ক্ষেত্রে সরকারি ভূমিকা থাকা উচিত- যুক্তি প্রদর্শন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
মোসলেমের মূল সমস্যা হচ্ছে পচন ও সঠিক সময়ে ফল ও শাকসবজি সরবরাহ করতে না পারা। এক্ষেত্রে সরকার অনেক ভূমিকা রাখতে পারে।
উক্ত সমস্যা সমাধানের জন্য সরকার পরিবহন ব্যবস্থা উন্নত করতে পারে। কারণ আমাদের দেশের পরিবহন ব্যবস্থা খুবই খারাপ। অনেক সময় সঠিক সময়ে বাস বা ট্রেন পৌঁছাতে পারে না, ফলে ফল ও শাকসবজি পচে যায়। এছাড়া আমাদের দেশে ভালো ও পর্যাপ্ত হিমাগারের ব্যবস্থা নেই। এটি স্থাপন করে সরকার ফল ও শাকসবজি সংরক্ষণ ব্যবস্থা ভালো করতে পারে। পরিবহনে হিমাগারের ব্যবস্থা করে পরিবহন ও সংরক্ষণ উভয়ই উন্নত করতে পারে।
উন্নত বিশ্বে শাক-সবজি, ফল-মূল শীতাতপ নিয়ন্ত্রিত। যানবাহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এসব পরিবহনে তাপমাত্রা, আর্দ্রতা ও আলো নিয়ন্ত্রিত থাকে। তাই জীবাণু দ্বারা শাকসবজি ও ফল পচে না। তাছাড়া আর্দ্রতা বেশি থাকায় পানিও শুকায় না। সরকারের উচিত এ ধরনের পর্যাপ্ত নিয়ন্ত্রিত যানবাহনের ব্যবস্থা করা।
অতএব, সরকার যদি উপরে বর্ণিত ক্ষেত্রে উদ্যোগ নেয় তবে দেশের বেশিরভাগ চাষি অধিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। তাই মোসলেমের আর্থিক ক্ষতি কমানোর ক্ষেত্রে সরকারি ভূমিকা অবশ্যই থাকা উচিত।