1 Answers
ব্যক্তির বাহ্যিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের ক্ষেত্রে তাসাউফের স্থানে পারদর্শী সুফির প্রয়োজন- কথাটি অত্যন্ত যথার্থ।
তাসাউফের মাধ্যমে মানুষের অন্তরের ভালো-মন্দ অবস্থা জানা যায় এবং এর প্রতিকার করা যায়। সাথে সাথে মানুষের মধ্যকার পশুশক্তিকে দমন করে উত্তম মানবিক গুণাবলি অর্জন করা যায়। এর ফলে মহান আল্লাহর পরিচয় ও তাঁর নৈকট্য লাভ করা সহজ হয়। তবে একজন ব্যক্তির বাহ্যিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের ক্ষেত্রে তাসাউফের চেয়ে পারদর্শী সুফির ভূমিকা গুরুত্বপূর্ণ। কেননা তাসাউফ চর্চার মাধ্যমে সকল মানুষ সুফির পর্যায়ে পৌঁছতে পারে না। ফলে সকল মানুষের বাহ্যিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য একজন পারদর্শী সুফি অধিক প্রয়োজন। যেমন আমরা বিখ্যাত সুফি সাধক আব্দুল কাদির জিলানি (র) এর কথা জানি। যার কথায় হাজার হাজার মানুষ মুসলমান হয়েছিল।
উদ্দীপকের গনি মিয়ার ক্ষেত্রে আমরা লক্ষ করি, সে একজন খেতমজুর। নামাজ-রোজার কথা ভাবার সময় তার খুব একটা হয় না। রাত-দিন খাটাখাটুনিতে তার সময় চলে যায়। সে কখনো কারো কাছ থেকে নামাজ শিক্ষার তালিম নেয়নি এবং কখনো নামাজ আদায় করে না। তবে একদিন এক হাক্কানি সুফি দরবেশের নিকট নামাজের প্রয়োজনীয়তা ও নামাজ শিক্ষার তালিম নেওয়ার পর সে তার ভুল শুধরে নিয়ে নামাজ পড়তে শুরু করে। এক্ষেত্রে গনি মিয়ার পরিবর্তনে তাসাউফ নয় বরং একজন সুফির ভূমিকা মুখ্য।
পরিশেষে বলা যায় ব্যক্তির বাহ্যিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের ক্ষেত্রে একজন সুফি দরবেশের ভূমিকা অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে।