1 Answers
রফিক সাহেবের চরিত্রে বিখ্যাত সুফি হযরত হাসান বসরি (র) এর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
হযরত হাসান বসরি (র) ছিলেন যুগশ্রেষ্ঠ মুত্তাকি। তিনি আল্লাহ তায়ালার ভয়ে সবসময় তটস্থ থাকতেন। আল্লাহর ভয় তাকে এতটাই পেয়ে বসেছিল যে তিনি মনে করতেন জাহান্নামের আগুন যেন তার জন্যই সৃষ্টি করা হয়েছে। তাই তিনি সর্বদাই আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থেকে বেলায়াত অর্জন করেন।
রফিক সাহেব একজন ধার্মিক ব্যক্তি। সব কাজে তিনি আল্লাহকে এমনভাবে ভয় করে চলেন যেন জাহান্নামের আগুন তার জন্যই সৃষ্টি করা হয়েছে। তাই তিনি দুনিয়াবিমুখ এবং দুনিয়ার চাকচিক্য তুচ্ছ মনে করেন। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, রফিক সাহেবের সাথে হযরত হাসান বসরি (র) এর চারিত্রিক বৈশিষ্ট্যগত সাদৃশ্য রয়েছে।
5 views
Answered