1 Answers

আসাদ সাহেবের সংসার জীবনে অশান্তির কারণ আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করা।

মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। আর এ ইবাদত পালন করতে হবে তাঁরই নির্দেশিত পন্থায়। তাঁর নির্দেশিত পন্থায় ইবাদত না করলে ব্যক্তি জীবনে শান্তি আসে না। যা আসাদের কর্মকান্ডের মাধ্যমে বোঝা যায়।

উদ্দীপকের আসাদ সাহেব ব্যবসায়ের কাজে ব্যস্ততার জন্য ইবাদত- বন্দেগির সময় পায় না। নিজের পার্থিব সুখ-শান্তি এবং ঐশ্বর্যের আশায় সে আল্লাহর নির্দেশের কথা ভুলে যায়। অথচ আল্লাহ মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। যার ফলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আর এ কারণেই তার জীবনে শান্তি আসে না। আর আল্লাহর এই ইবাদত পালনের মাধ্যমে তাঁর প্রেম অর্জন করতে পারলেই আল্লাহর রহমতে সংসার জীবনে শান্তি পাওয়া যায়। এজন্য প্রয়োজন নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করা।

5 views

Related Questions

পৃথিবীর ধনী দেশগুলোতে অসমতার বিস্ফোরণ ঘটেছে তা ঠিক, কিন্তু গত কয়েক দশকে যে গরিব মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে তা-ও বলা দরকার। ১৯৮০ থেকে ২০১৬ সাল এই সময়ের আয়ের নিরিখে নিচের দিকে থাকা ৫০ শতাংশ মানুষের আয় দ্বিগুণ হয়েছে। ১৯৯০ সালের পর দরিদ্র মানুষের সংখ্যাও অর্ধেক কমেছে। ইতিহাসের আর কোন সময়ে এত মানুষ এত অল্প সময়ে দারিদ্র্য থেকে বেরিয়ে আসেনি। জীবনমানের উন্নতিও হয়েছে ব্যাপক। এমনকি যারা এখনও গরিব, তাদের জীবনেও একথা প্রযোজ্য। ১৯৯০ এর দশকের পর সারা বিশ্বে সন্তান জন্মদানের সময় মৃত্যুহারের অর্ধেক কমেছে। নবজাতকের মৃত্যুর হারও একইভাবে কমেছে এবং এতে দশ কোটি বেশি শিশুর জীবন রক্ষা পেয়েছে। আজ যেসব দেশে বড় ধরনের সামাজিক গোলযোগ নেই, সেইসব দেশের প্রায় সব শিশুই প্রাথমিক শিক্ষা পাচ্ছে। (Translate into English)
1 Answers 4 Views