1 Answers

উদ্দীপকে শফিক সাহেবের কর্ম সুফি প্রকৃতির। ইসলামি বিশেষজ্ঞগণের মতে তাসাউফের উৎপত্তি ইসলামের মূল উৎস হতেই উৎসারিত। ইসলামের প্রাথমিক যুগে একনিষ্ঠ ইবাদত- বন্দেগির অনুশীলন হতেই পরবর্তীতে পদ্ধতিগত তাসাউফ উৎসারিত হয়েছে বলে প্রবলভাবে ধারণা করা হয়। উদ্দীপকে শফিক সাহেবের কর্মকাণ্ড তাসাউফের প্রতি ইঙ্গিত করে।

উদ্দীপকে শফিক সাহেব ব্যক্তিগত কাজের পাশপাশি আল্লাহর ইবাদত-বন্দেগি নিষ্ঠার সাথে আদায় করেন। পূত-পবিত্র জীবনযাপন করেন। অধিকাংশ সময় তিনি নফল ইবাদত ও ধ্যানমগ্ন হয়ে অতিবাহিত করেন। এক্ষেত্রে শফিক সাহেবের কর্ম সুফি প্রকৃতির। কুরআন নাজিলের সূচনাকালে হযরত মুহাম্মদ (স) গারে হেরায় ধ্যান করতেন। গারে হেরায় তাঁর গভীর ধ্যানে থাকাকালেই কুরআনের প্রথম পাঁচ আয়াত অবতীর্ণ হয়। সহিহ বুখারিতে বিবৃত এ সংক্রান্ত একটি হাদিসে نث শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হচ্ছে গভীর মনোনিবেশ সহকারে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এখান থেকে তাসাউফের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। রাসুল (স) নবুয়ত পরবর্তী ২৩ বছর রাত্রিভর ইবাদত বন্দেগিতে মশগুল থাকতেন। তাসাউফের যারা ধারক-বাহক তারা রাসুল (স) এর উক্ত রাত্রিকালীন ইবাদত ও দিবসের কঠোর সাধনা থেকেই তাদের বিশেষ সাধনার • যোগসূত্রই খুঁজে পান।

5 views

Related Questions