1 Answers

উদ্দীপকে লতিফ স্যার অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতার ওপর আলোকপাত করেন।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত। তবে শিল্প খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। দেশের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো অপর্যাপ্ত ও অনুন্নত। উদ্দীপকে লতিফ স্যার বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতা ও তার কারণ তুলে ধরেন। কৃষিক্ষেত্রের অনগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধক অবকাঠামোর দুর্বলতা। সেচ সুবিধা, বীজ ও সারের অভাব, উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পরিবহণের উচ্চ ব্যয়, পণ্য গুদামজাত করে রাখার সুবিধার অভাবে উৎপাদন কম হয়। ভারী শিল্প, যেমন লোহা ও ইস্পাত শিল্প, বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজনীয় স্থাপনা ইত্যাদি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা শিল্প স্থাপন ও উৎপাদন বৃদ্ধির বড় প্রতিবন্ধক। আর্থসামাজিক প্রতিবন্ধকসমূহের মধ্যে অন্যতম প্রধান প্রতিবন্ধক জনসংখ্যাধিক্য। এর কারণে দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সকল ক্ষেত্রেই বাড়তি চাপ মোকাবিলা করতে হয়। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও অস্থিরতা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হয়। এসব প্রতিবন্ধকতার জন্যই বাংলাদেশের অর্থনীতি অনগ্রসর।

4 views

Related Questions