1 Answers
উদ্দীপকে একটি দেশের যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তাতে অনুন্নত দেশের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। উদ্দীপকের বৈশিষ্ট্যগুলো ছাড়াও অনুন্নত দেশের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিচে বিশ্লেষণ করা হলো-
১. পুঁজি এবং দক্ষ জনশক্তির অভাবের কারণে অনুন্নত দেশে শিল্পখাত অত্যন্ত ক্ষুদ্র। এসব দেশে মৌলিক বা ভারী শিল্প নেই।
২. মাথাপিছু আয় কম বলে জনগণের আয়ের সবটাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভোগের জন্য ব্যয় করতে হয়। এ কারণে জনগণের সঞ্চয়ের হার কম।
৩. পুঁজি ও কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তির অভাবে সম্পদ থাকা সত্ত্বেও এসব দেশ দরিদ্র।
৪. অশিক্ষা, কুসংস্কার এবং যথাযথ নিয়ন্ত্রণের অভাবে অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ।
৫. অর্থনৈতিক ও সামাজিক উভয় প্রকার অবকাঠামোর দুর্বলতা।
৬. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ও অপর্যাপ্ত।
৭. জনগণের বৃহত্তম অংশই শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
৮. এসব দেশ প্রধানত কৃষিপণ্য ও শিল্পের কাঁচামাল রপ্তানি করে এবং শিল্পপণ্য আমদানি করে। ফলে এসব দেশের আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্যে সবসময়ই ঘাটতি থাকে।
৯. প্রয়োজনের তুলনায় পুঁজির স্বল্পতার কারণে অনুন্নত দেশসমূহ বিনিয়োগের লক্ষ্যে পুঁজি সংগ্রহের জন্য বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল থাকে।
১০. অনুন্নত দেশগুলোতে জনগণের মধ্যে অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ার মতো জনশক্তির অভাব পরিলক্ষিত হয়া ।
অতএব বলা যায়, উদ্দীপকের দেশটির মতো অন্যান্য দেশের বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে দেশটি অনুন্নত।