1 Answers
উন্নয়নশীল দেশসমূহে অনুন্নত অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যই বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে কৃষিখাতের প্রাধান্য, শিল্পখাতের অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব, পরিবর্তন, যোগাযোগ ও বিদ্যুতের অপর্যাপ্ততা, শিক্ষার নিম্নহার, মূলধন গঠন ও বিনিয়োগে নিম্নহার, নিম্ন মাথাপিছু আয় ও দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার ইত্যাদি। উদ্দীপকের শাওনের পর্যালোচনাকৃত দেশটিতে উন্নয়নশীল দেশসমূহের বৈশিষ্ট্য বিদ্যমান দেখা যায়। তার দেশের যেসব বৈশিষ্ট্য উদ্দীপকে তুলে ধরা হয়েছে সেগুলো দূর করার উদ্দেশ্যে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। উন্নয়নশীল দেশ পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের • প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহার করে মোট জাতীয় উৎপাদন তথা মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে। আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন ও দেশের দ্রুত শিল্পায়ন করার প্রচেষ্টা নিয়েছে। শিক্ষার প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছে। উন্নয়নশীল দেশে সকলের জন্য স্বাস্থ্যসেবা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই বলা যায় যে, এসব উদ্যোগ ও প্রচেষ্টার ফলে অর্থনীতিতে বিরাজমান উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ দূর হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে।