1 Answers

উদ্দীপকে লতিফ স্যার যে বিষয়গুলো আলোচনা করেন সেগুলো বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য নির্দেশ করে।

বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত নয়। উদ্দীপকে লতিফ স্যারের আলোচিত বিষয় ব্যাপক বেকারত্ব, নিম্ন শিক্ষার হার, স্বল্প মাথাপিছু আয়সহ বাংলাদেশের ৬টি অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো- ব্যাপক বেকারত্ব, স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রার নিম্নমান, সঞ্চয়, মূলধন গঠন ও বিনিয়োগ নিম্নহার, অবকাঠামোর দুর্বলতা, বৈদেশিক সাহায্যনির্ভরতা ও শিক্ষার হার। জনসংখ্যাধিক্য এবং দ্রুত শিল্পায়নের অভাব দেশে বেকারত্বের জন্ম দিয়েছে। বাংলাদেশের মোট শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ বেকার। মজুরির নিম্নহার, ব্যাপক বেকারত্ব ও অর্ধ বেকারত্বের ফলে জনগণের গড় আয় অর্থাৎ মাথাপিছু আয় কম। নিম্ন মাথাপিছু আয়ের ফলে জীবনযাত্রার মানও নিম্ন। মাথাপিছু আয় নিম্ন হওয়ায় জনগণের সঞ্চয়ের হার কম। তাই মূলধন বা পুঁজি গঠনের এবং উৎপাদনের জন্য বিনিয়োগের হারও কম। আবার বিনিয়োগের নিম্নহারের কারণে নতুন শিল্প স্থাপনের গতি মন্থর। ফলে নতুন কর্মসংস্থানের হারও কম। আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিস্বরূপ। অবকাঠামো উন্নত না হলে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা যায় না। বাংলাদেশে এ অবকাঠামো অনুন্নত ও অপর্যাপ্ত। তাছাড়া আর্থসামাজিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ ও অনুদানের ওপর বাংলাদেশ অতিমাত্রায় নির্ভরশীল ছিল। তবে বিগত প্রায় ১ দশক ধরে বাংলাদেশে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি বাংলাদেশের সাক্ষরতার হারও অনেক কম।

4 views

Related Questions

মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন সবচেয়ে বেশি উপযোগী । অন্য কোন ভাষায় মনোভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রথিবীতে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাঙ্গে এমন একটি আত্মিক সম্পর্ক থাকে যে, সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশী ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থ উপলব্ধি করা যায় না িএবং তাতে মনোভাব প্রকাশেরর যথেষ্ট অন্তরায় থাকে। তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে আপনি এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণএটি বাঙালির মাতৃভাষা । বাঙালির রক্তে মাংসে মজ্জায় বাংলা ভাষা মিশে আছে। বাঙালিরা পরভাষা চর্চা করে বেট, কিন্তু বাংলাতেই তার যত স্বচ্ছন্দ্য। (Translation Bengali to English)
1 Answers 6 Views