1 Answers
আব্রাহাম অ্যাকর্ডস হলো ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। ১৫ সেপ্টেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এটি স্বাক্ষরিত হয়। আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ চুক্তিকে নতুন মধ্যপ্রাচ্যের ভোর' হিসেবে আখ্যা দেন। এ চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর মরক্কো ও সুদানও ইসরাইলকে স্বীকৃতি দেয় ।
5 views
Answered