‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন' শীর্ষক শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন (২০ বাক্যের মধ্যে লিখতে হবে)।
1 Answers
‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন'
রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব আয় আবশ্যক। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) প্রতি বছর সপ্তাহব্যাপী আয়কর মেলার আয়োজন করে। এবছরও এই মেলার আয়োজন করা হয়। আয়কর তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে ৩৫ লাখ মানুষের আয়কর সনাক্তকারী নম্বর রয়েছে। এদের মধ্যে আয়কর দাখিল করে ২০ লাখ লোক। আগামী ২ বছরে এই সংখ্যা বাড়িয়ে ৩৫ লাখ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবছর জাতীয় রাজস্ব বোর্ডকে ১ লাখ ৭১৯ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। বিদায়ী সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ৭৭ হাজার ৭৩৬ কোটি টাকা। এখন একটি রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাসে জনগণের আয় কর প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে দেশের টাকা জিডিপি অনুপাতে যত বেশি, সেই দেশ তত উন্নত। কাজেই আয়কর এর পরিমাণ বাড়ানোর জন্য এই জাতীয় রাজস্ব বোর্ড এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই করের আওতাবৃদ্ধির জন্য তাদের আরো ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। কারণ সরকারের আয়ের প্রধান উৎস হলো জাতীয় রাজস্ব বোর্ড। এখন এই প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ যত বাড়বে সরকারের আয়ের পরিমাণও তত বাড়বে এবং দেশ উন্নত হতে থাকবে।