1 Answers

ভারত মহাসাগর ও প্রশান্ত মাহাসাগর ঘিরে যেসব দেশ রয়েছে, সেগুলোকে নিয়েই ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠিত। এ অঞ্চলের দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ প্রভৃতি। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব ঠেকাতে ২০২১ সালে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস কৌশল ঘোষণা করে। এর লক্ষ্য, চীনকে মোকাবেলা করার জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। এর পাশাপাশি কোয়াডকে শক্তিশালী করে চীনের বিআরআই প্রকল্পকে বাধাগ্রস্ত করা।

5 views

Related Questions