1 Answers
সোবহান সাহেব অমৌসুমে ফল ও শাকসবজি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন।
সোবহান সাহেব একজন ফল ও সবজি ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত থাকার কারণে তিনি লক্ষ করেছেন অমৌসুমে ফল ও শাকসবজি বিক্রি করে লাভবান হওয়া যায়। এ বিষয়টি মাথায় রেখে তিনি অমৌসুমে ফল ও শাকসবজি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন।
ফল ও শাকসবজি উৎপাদনের মৌসুমে প্রচুর উৎপন্ন হয় কারণ তখন এটি উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ থাকে। কিন্তু ফলন অনেক বেশি হলে দাম কমে যায়। অপরদিকে অমৌসুমে শাকসবজির উৎপাদন কম হয় কারণ তখন উপযুক্ত পরিবেশ থাকে না। কিন্তু চাহিদা বেশি থাকে। তাই শাকসবজি ও ফলমূলের দাম বেড়ে যায়।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সোবহান সাহেব অমৌসুমে ফল ও শাকসবজি বিক্রি করে লাভবান হবেন এবং দেশের ফল ও সবজির ঘাটতি অমৌসুমে পূরণে সফল হবেন। তাই সোবহান সাহেবের সিদ্ধান্তটি যথার্থ ছিল।