1 Answers
সকল মানুষ হয় মরণশীল' কনার এ উপলব্ধি যেভাবে হয়, উদ্দীপকের আলোকে সে যুক্তিটির যথার্থতা প্রতিপন্ন করা হলো- উদ্দীপকে কনার উপলব্ধিটি আরোহ অনুমান। কারণ যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে 'আরোহ অনুমান' বলে। এই অনুমানে সিদ্ধান্তটি সব ক্ষেত্রে আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হয়। আরোহ অনুমান = বিশেষ সার্বিক। যেমন-
বাঁধন হয় মরণশীল।
ফরিদ হয় মরণশীল।
মিজান হয় মরণশীল
সকল মানুষ হয় মরণশীল।
কারণ, অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে, বাঁধন, ফরিদ, মিজান মারা গেছে। তাই তার উপলব্ধি হয়েছে যে, সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ বাস্তবে কিছু মানুষের মরণশীলতার কথা বলা হয়েছে। আর আমরা উপর্যুক্ত দৃষ্টান্ত থেকে দেখি যে, সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়েছে। সুতরাং কণার উপলব্ধি থেকে আরোহ অনুমানের যথাযথ প্রতিপন্ন করতে পারি।