1 Answers

অবরোহ অনুমান হলেও ছকের ১নং যুক্তিটি হলো অমাধ্যম অনুমান এবং ২নং যুক্তিটি হলো মাধ্যম অনুমান। মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে নানা দিক থেকে বৈসাদৃশ্য বিদ্যমান।

মাধ্যম অনুমানকে বলা হয় পরোক্ষ অনুমান। অন্যদিকে, অমাধ্যম অনুমানকে বলা হয় প্রত্যক্ষ অনুমান। মাধ্যম অনুমানে মাধ্যম হিসেবে অপ্রধান আশ্রয়বাক্য থেকে সরাসরি বা প্রত্যক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না, কিন্তু অমাধ্যম অনুমানে সরাসরি বা প্রত্যক্ষভাবে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাধ্যম অনুমানের উৎকৃষ্ট উদাহরণ হলো সহানুমান বা ন্যায়ানুমান। অন্যদিকে, অমাধ্যম অনুমানের উদাহরণ হলো- আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন, অন্তরাবর্তন' বিরোধানুমান, সম্বন্ধের পরিবর্তনের সাহায্যে অনুমান, নিশ্চয়তাঘটিত অনুমান, জটিল ধারণা যোগাত্মক অনুমান এবং জটিল যোগ্যত্মক অনুমান। মাধ্যম অনুমানের যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা থাকে তিনটি এবং অমাধ্যম অনুমানের যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা থাকে দুটি। মাধ্যম অনুমান হলো প্রকৃত অনুমান বা বৈধ অনুমান। অন্যদিকে, অমাধ্যম অনুমান হলো তথাকথিত অনুমান। এটি কোনো প্রকৃত অনুমান নয়। কারণ এ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মাধ্যম অনুমানে জানা থেকে অজানাতে যাওয়ার অধিক সুযোগ রয়েছে। মাধ্যম অনুমান সত্যের সন্ধান দেয়, কিন্তু অমাধ্যম অনুমান কেবল নামমাত্র অনুমান। অমাধ্যম অনুমানে একই কথাকে ঘুরিয়ে বিপরীতক্রমে বলা হয়।

4 views

Related Questions