1 Answers
ছকের ১নং যুক্তিটি অমাধ্যম অবরোহ অনুমানকে ধারণ করে। আমরা জানি, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনুমিত হয় বা নিঃসৃত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানে দুটি যুক্তিবাক্যের একটি হলো আশ্রয়বাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। অমাধ্যম অনুমানে দ্বিতীয় কোনো আশ্রয় বাক্যকে মাধ্যমে হিসেবে গ্রহণ করা হয় না। এজন্য একে অমাধ্যম অনুমান বলে। অমাধ্যম অনুমানকে প্রত্যক্ষ অনুমানও বলা হয়। ছকের ১নং যুক্তিটির 'সকল মানুষ হয় জীব' বাক্যটি আশ্রয়বাক্য এবং 'কিছু জীব হয় মানুষ' বাক্যটি সিদ্ধান্ত, যা দ্বারা নিঃসন্দেহে উপনীত হওয়া যায় যে, ছকের ১নং যুক্তিটি অমাধ্যম অবরোহ অনুমান। কেননা উপরিউক্ত উদাহরণ লক্ষ করলে দেখা যাচ্ছে যে, উদাহরণটিতে একটি আশ্রয়বাক্য থেকেই সরাসরি সিদ্ধান্ত টানা হয়েছে। মাধ্যম হিসেবে দ্বিতীয় বা অন্য কোনো আশ্রয় বাক্যের সাহায্য নেওয়া হয়নি। তাই এ ধরনের অনুমান প্রক্রিয়া হচ্ছে অমাধ্যম অনুমান। উল্লেখ্য যে, অমাধ্যম অনুমানকে কেউ কেউ অনন্তর অনুমান বলেও আখ্যায়িত করে থাকেন।