1 Answers
উদ্দীপকে উল্লিখিত রীনার মতে, গাণিতিক সূত্রাবলি থেকে গাণিতিক সমস্যার সমাধান করা হয়- আর এটি হলো অবরোহ অনুমানের পর্যায়ভুক্ত। কেননা আমরা জানি, অবরোহ অনুমান সম্পূর্ণ আকারগত প্রক্রিয়া। আকারগত সত্যতাই অনুমানের বিচার্য বিষয়। আর গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে রূপগত বা আকারগত বিজ্ঞানের সহায়তা নেওয়া হয়। অনুমানের নিয়মগুলো যদি যথার্থভাবে মেনে চলে তবে অবরোহ অনুমান আকারগত বা বস্তুগত সত্যতা লাভ করে। আর অবরোহ অনুমানের আশ্রয়বাক্য যদি বস্তুগতভাবে সত্য হয়, তা হলে সিদ্ধান্তও বস্তুগতভাবে সত্য হয়। সুতরাং গণিত আকারগত বিজ্ঞান হিসেবে অবরোহ অনুমানের পর্যায়ভুক্ত। গাণিতের সূত্রাবলি যেভাবে গাণিতিক সমস্যার সমাধান করে অবরোহ অনুমানেও তেমনি কমব্যাপক সিদ্ধান্তে পৌঁছা হয়।
4 views
Answered