1 Answers

অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া, যেখানে জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জানা যায়।

উদ্দীপকে রাশেদের মানসিক অবস্থা অনুমানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সে মনে মনে ভাবছে যে সে এ পাবে। কারণ সে জানে তার পরীক্ষা ভালো হয়েছে, আর পরীক্ষা ভালো হলে এ পাওয়া যায়। সুতরাং এটি অর্থাৎ রাশেদের মানসিক অবস্থা অনুমানের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

অনুমান হলো একটি মানসিক চিন্তন প্রক্রিয়া যেখানে একটি আশ্রয়বাক্য বা হেতুবাক্যের অপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। যেহেতু আশ্রয়বাক্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় বা সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হয় তাই আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে। অর্থাৎ সিদ্ধান্তটি শুধু নতুন-ই হবে না বরং এটা অবশ্যম্ভাবীরূপে আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হবে। সুতরাং আমরা অনুমানের প্রকৃতিকে নিম্নলিখিতভাবে বর্ণনা বা বিশ্লেষণ করতে পারি:

i. অনুমান সর্বদা এক বা একাধিক আশ্রয়বাক্যের উপর নির্ভরশীল যা থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয়। 

ii. অনুমান সর্বদা একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করে। আর একে বলে 'সিদ্ধান্ত'। আর এ কারণে অনুমান হলো জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় জানার প্রক্রিয়া। 

iii. অনুমান সর্বদা আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ককে প্রকাশ করে।

সুতরাং রাশেদের মানসিক অবস্থা অনুমানের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

5 views

Related Questions