1 Answers
উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার স্বদেশপ্রেমের ভাব প্রকাশিত হয়েছে।
জন্মভূমির প্রতি অনুরাগ ও ভালোবাসা মানুষকে গৌরব দান করে। স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মানুষ ধন্য হয়।
স্বদেশের দান গ্রহণ করে সে আত্মতৃপ্তি লাভ করে। নিজেকে মর্যাদাবান মনে করে। উদ্দীপকের কবিতাংশে মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি কবির গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। কবি তার প্রিয় মাতৃভাষা বাংলায় গান গেয়ে তৃপ্ত হন। নিজেকে চিরদিন বাংলার মাঝেই খুঁজে পান। এ ভাবটি 'কপোতাক্ষ নদ' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। কবি তাঁর দেশকে এবং দেশের প্রতিটি বস্তুকে মন-প্রাণ দিয়ে ভালোবাসেন। এ কারণেই তিনি প্রবাসে বসেও শৈশবের প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন। কবি কপোতাক্ষ নদকে মিনতি করেছেন স্বদেশের জন্য তাঁর হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর কাছে সে যেন পৌছে দেয়, তাদের কাছে তা ব্যক্ত করে। এভাবে কবিতায় প্রকাশিত কবির এই অত্যুজ্জ্বল দেশপ্রেম উদ্দীপকে প্রকাশ পেয়েছে।