1 Answers
উদ্দীপকে রাশেদের 9+ পাওয়ার সম্ভাবনা অনুমান লব্ধজ্ঞানের উৎসের কথা মনে করিয়ে দেয়।
আমরা জানি, অনুমান হলো কোনো জ্ঞাত বা জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়া। অর্থাৎ আমি একটি বিষয় জানি বা দেখছি সে জানা বা দেখা বিষয়ের উপর ভিত্তি করে নতুন জ্ঞান লাভ করার মানসিক প্রক্রিয়া হলো অনুমান। উদ্দীপকে দেখা যাচ্ছে যে, রাশেদ জানে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে। তাই q+ পাওয়ার কথা ভাবছে। পরীক্ষায় ভালো করলে G+ পাওয়া যায়। একথা রাশেদ জানে এবং সে আরো জানে যে সে পরীক্ষা ভালো দিয়েছে। সুতরাং সে এ + পাওয়ার কথা ভাবছে।
এখানে জানা জ্ঞান বা তথ্য হলো এই বছর ৯৩ হাজার এ+ পেয়েছে, আর এ+ পেতে হলে যেহেতু পরীক্ষা ভালো দিতে হয়। সেক্ষেত্রে রাশেদ জানে যে তার পরীক্ষাও ভালো হয়েছে। এই কারণে সে মনে মনে ভাবছে যে সে এ+ পাবে। এটা হলো একটা মানসিক প্রক্রিয়া।