1 Answers
র্যাবের যুক্তিবিদ্যার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক অনুমানের প্রতি জ্ঞান থাকার কারণেই তারা সত্য উদঘাটনে সক্ষম হয়েছে। যুক্তিবিদ্যার মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুমান। অনুমান প্রক্রিয়া হচ্ছে জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা বা অগ্রসর হওয়া। অনুমান সম্পর্কে সুষ্ঠু জ্ঞান না থাকলে বা সঠিকভাবে অনুমান করতে না পারলে সত্যকে অর্জন করা যায় না। সহজ কথায় কোনো জ্ঞাত বিষয় বা তথ্যের ওপর নির্ভর করে কোনো অজ্ঞাত বিষয়ে বা তথ্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে 'অনুমান' বলে। অর্থাৎ জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায়, গোচর থেকে অগোচর এবং প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে যাওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। এর ভাষাগত রূপকে বলা হয় 'যুক্তি'। এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের ওপর ভিত্তি করে একটি নতুন যুক্তিবাক্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে অনুমান বলে। অনুমান হলো যুক্তিবিদ্যার সত্য আবিষ্কারের বা অর্জনের মৌলিক বিষয়। উদ্দীপকের র্যাব বিকেল থেকে মোহাম্মদপুর বাজার মাঠে কয়েকজনকে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখে। তাদের কথাবার্তা শুনে র্যাবের সন্দেহ হয় এবং একে আশ্রয় করে র্যাব অনুমানের ভিত্তিতেই তাদের পিছু পিছু গোপন আস্তানায় গিয়ে তাদের আটক করে।