1 Answers
উদ্দীপকের সোহরাব সাহেবের গৃহীত পদক্ষেপটি হলো শাকসবজি সংরক্ষণের ব্যবস্থাকরণ।
শাকসবজি পচনশীল ফসল। আমাদের দেশের উৎপাদিত শাকসবজির প্রায় ২৫-৩০% উপযুক্ত সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়। আমাদের দেশে সারাবছর সব ধরনের সবজি উৎপাদন হয় না। শাকসবজি পেরিশেবল খাদ্যদ্রব্য হওয়ায় সারা বছরের চাহিদা মেটানো সম্ভব না অথবা বিদেশে রপ্তানি করা সম্ভব না। আমাদের দেশের মাটি ও জলবায়ুতে সব ধরনের শাকসবজি বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব। যদি পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া সম্ভব হয় তাহলে এগুলো যেমন অনেক দিন ধরে ব্যবহার সম্ভব তেমনিভাবে বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। শাকসবজি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সেরকম মূল্যবান বড় যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না বরং ঘরে বসে, স্বল্প পরিশ্রমে তা করা সম্ভব। ফলে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।
এ কারণেই আমরা বলতে পারি, সোহরাব সাহেব বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে সেগুলো সংরক্ষণের যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও সঠিক।