1 Answers

কামরুল শাকসবজি বাজারজাতকরণের আগে কিছু পদক্ষেপ গ্রহণ করেন। শাকসবজি বাজারজাতকরণের পূর্বে করণীয় পদক্ষেপগুলো নিম্নরূপ-

i. তিনি মানসম্পন্ন টাটকা শাকসবজি সংগ্রহ করেন। 

ii. সংগ্রহের পরপরই সেগুলোতে পর্যাপ্ত বায়ু চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে কিছুক্ষণ রেখে দেন। 

iii. আকার, আকৃতি, বর্ণ, পুষ্টতা ইত্যাদি গুণের ওপর ভিত্তি করে শাকসবজিগুলোকে তিনি বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। 

iv. শাকসবজি ঠান্ডা আর্দ্র বাতাসের সাহায্যে, বরফপানি ছিটিয়ে অথবা বরফপানিতে ডুবিয়ে শীতল করেন। পাতা জাতীয় শাকসবজি আংশিক বায়ুশূন্য ঘরে কিছুক্ষণ রেখে দেন। 

v. তিনি পানিতে শাকসবজি ডুবানোর আগে পানিতে বিনোমিল অথবা বাইফিনাইল নামক ছত্রাকনাশক ব্যবহার করেন। ফলে সেগুলো জীবাণুমুক্ত হয়।

বাজারজাতকরণের পূর্বে উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণ করার ফলে কামরুলের শাকসবজিগুলো সতেজ থাকে।

5 views

Related Questions