1 Answers

শিক্ষক শ্রেণিকক্ষে মোরব্বা তৈরির প্রথম ধাপ ফলের টুকরা তৈরিকরণ সম্পর্কে বললেন।

মোরব্বা তৈরির প্রাথমিক কাজগুলো সবজির (পেঁপে, চালকুমড়া, লাউ) বা ফলের ওপর অনেকটা নির্ভর করে। যেমন- আপেল বা নাশপাতির মোরব্বা তৈরি করতে হলে শুধু ফলের খোসাটি তুলে ফেলে ফলের গায়ে ছিদ্র করে নিলেই চলে, অপরপক্ষে আমের মোরব্বা তৈরির বেলায় ছাল তুলে লম্বালম্বি দু'ফালি করে কেটে নিতে হয় এবং বিচির অংশটি পুরোপুরি বাদ দিতে হয়। সব ফলের ক্ষেত্রে চিনির সিরায় ডুবানোর আগে টুকরার গায়ে ছিদ্র করে নিতে হয়। চিনির সিরায় ডুবানোর আগে ফলের টুকরো ফুটানো পানিতে ২/৩ মিনিটকাল ডুবিয়ে নিলে অভ্যন্তরে চিনির প্রবেশ ত্বরান্বিত হয়। সরাসরি ঘন চিনির দ্রবণ ব্যবহার না করাই ভালো। এতে ফলের ভিতর থেকে রস খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে ও ফলের টুকরা চুপসে যায় এবং চিনির দ্রবণ প্রবেশে বাধাগ্রস্ত হয়। যেসব ফলে পানির পরিমাণ খুব বেশি যেমন- আনারস, তরমুজ ইত্যাদির বেলায় সরাসরি চিনির ঘন দ্রবণ ব্যবহার করা যায়।

অতএব, উপরে উল্লিখিত প্রক্রিয়ায় শিক্ষকের বর্ণিত প্রথম ধাপটি সম্পূর্ণ করা সম্ভব হবে।

5 views

Related Questions