1 Answers

মোসলেম ভালো পরিবহন ব্যবস্থা ও সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমে তার সমস্যার সমাধান করতে পারবে।

মোসলেম একজন ফল ও সবজি উৎপাদনকারী কৃষক। সে দেশের বিভিন্ন স্থানে ফল ও সবজি সরবরাহ করে। মাঝে মাঝে সরবরাহের অসুবিধার কারণে ফল ও শাকসবজি নষ্ট হয়ে যায়। এতে সে বিশাল ক্ষতির সম্মুখীন হয়। শাকসবজি দূরে পাঠাতে পরিবহন খুবই গুরুত্বপূর্ণ। ফল ও শাকসবজি রাজারজাতকরণের ক্ষেত্রে উপযোগী পরিবহন ব্যবস্থা গ্রহণ করলে পচন রোধ করা সম্ভব। এক্ষেত্রে বাতাস চলাচলের ব্যবস্থাযুক্ত প্লাস্টিক, কাঠ অথবা হার্ডবোর্ডের বাক্সে ফল ও শাকসবজি পরিবহন করতে পারব। এতে তার ফল ও শাকসবজি আঘাতপ্রাপ্ত হবে না ও ভালো থাকবে। এছাড়া সে স্বচ্ছ ও পাতলা পলিথিনের প্যাকেটে ভরে ঠান্ডা রাখলেও তার ফল ও শাকসবজির সংরক্ষণকাল বেড়ে গিয়ে এগুলো টাটকা ও সতেজ থাকবে।

পরিশেষে বলা যায়, মোসলেম উল্লিখিত পন্থা অবলম্বনের মাধ্যমে তার ফল ও সবজির পচন রোধ করে আর্থিকভাবে লাভবান হতে পারবে।

4 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views