1 Answers

হাক্কানি সুফি দরবেশ ভুল শুধরে দেওয়ার মাধ্যমে গনি মিয়ার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করেছেন।

তাসাউফ এমন একটি শাস্ত্র যেটি চর্চার মাধ্যমে মানুষ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার পরিচয় লাভের পাশাপাশি আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে পারে। আর তাসাউফ বিষয়ে জ্ঞান লাভকারী ব্যক্তিকে সুফি বলা হয়। সুফি, দরবেশগণ মানুষের ভুলগুলোকে ধরিয়ে দেন এবং সেটি থেকে উত্তরণের উপায় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। যেমন আমরা বিখ্যাত সুফি সাধক হযরত মুইনুদ্দিন চিশতী (র) এর কথা জানি। তিনি ভারতবর্ষের হিন্দুসহ অন্য অমুসলিমদের ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন। ফলে ভারতবর্ষের অমুসলিমগণ দলে দলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। উদ্দীপকেও সুফির সান্নিধ্যে এক ব্যক্তির ভুল পথ থেকে সুপথে আসার উদাহরণ পরিলক্ষিত হয়।

গনি মিয়া একজন খেতমজুর। তার নামাজ-রোজা সম্পর্কে ভাবার খুব একটা সময় হয় না। রাত-দিন খাটাখাটুনিতে সময় চলে যায়। সে মনে করে, নামাজ পড়তে গেলে একদিকে যেমন সময় নষ্ট হবে অন্যদিকে নামাজ শিখতে গেলেও তা সঠিক নিয়মে আদায় হবে না। কখনো কারো নিকট থেকে নামাজ শিক্ষার তালিম নেয়া তার পক্ষে সম্ভব হয়নি। তবে একদিন একজন হাক্কানি সুফি দরবেশ তার ভুল শুধরে দেন এবং কীভাবে নামাজ পড়তে হবে সেটিও দেখিয়ে দেন। পরবর্তীতে সে নামাজ পড়তে শুরু করে। এভাবে গনি মিয়া সুফি দরবেশের কথায় তার ভুল বুঝতে পারে এবং পরবর্তীতে ভুল শুধরে নেয়। তাই বলা যায়, হাক্কানি সুফি দরবেশ গনি মিয়ার ভুল শুধরে দেওয়ার মাধ্যমে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন।

4 views

Related Questions