1 Answers
রফিক সাহেবের মনোভাব ইসলামের দৃষ্টিতে যথার্থ।
যারা মহান আল্লাহ ও রাসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামের সব বিধান মেনে চলে তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি শব্দের অর্থ খোদাভীরু বা পরহেজগার। মুত্তাকির বৈশিষ্ট্য হলো তারা সবসময় আল্লাহকে এমনভাবে ভয় করে চলেন যেন জাহান্নামের আগুন তার জন্যই সৃষ্টি করা হয়েছে। তাই তারা দুনিয়াবিমুখ এবং দুনিয়ার চাকচিক্য তুচ্ছ মনে করেন।
উদ্দীপকে দেখা যায়, রফিক সাহেব একজন ধার্মিক ব্যক্তি। সব কাজে তিনি আল্লাহকে এমনভাবে ভয় করে চলেন যেন জাহান্নামের আগুন তার জন্য সৃষ্টি করা হয়েছে। তাই তিনি দুনিয়াবিমুখ এবং দুনিয়ার চাকচিক্য তুচ্ছ মনে করেন। এছাড়া তিনি আরও মনে করেন যে তাসাউফ ইসলামের অঙ্গ।
রফিক সাহেবের মনোভাবে প্রতীয়মান হয় যে, তিনি একজন মুত্তাকি বা পরহেজগার ব্যক্তি। ইহকালীন জীবনে তিনি সম্মান, মর্যাদা ও পরকালীন জীবনে তিনি আল্লাহর ভালোবাসা ও জান্নাত লাভ করবেন। কেননা আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তায়ালা মুত্তাকিদেরকে ভালোবাসেন।' আর তাসাউফ হলো ইসলামের অভ্যন্তরীণ দিক। এ কারণে একে ইসলামের অঙ্গ বলা হয়। সুতরাং রফিক সাহেবের এ মনোভাবটি যথার্থ।