1 Answers
শরিয়ত ও তাসাউফের মধ্যে সুনিবিড় সম্পর্ক বিদ্যমান। ইসলামি শরিয়তে ও ইসলামি তাসাউফ উভয়ই ইসলামি জীবন দর্শনের অঙ্গ এবং একটি অপরটির সহায়ক ও পরিপূরক। কাজেই যারা বলেন- শরিয়ত ও তাসাউফ ভিন্ন জিনিস বা শরিয়তের সাথে তাসাউফের কোনো সম্পর্ক নেই তাদের ধারণা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। তবে ইসলাম বিচ্যুত বিদআতপন্থি তথাকথিত সুফিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুতরাং বলা যায়, শরিয়ত ও তাসাউফ উভয়ই ইসলামের অবিচ্ছেদ্য অংশ।
7 views
Answered