1 Answers

জনাব রায়হান আজিমের আর্থিক সমস্যা সমাধানকল্পে আর্থিক প্রতিষ্ঠানের সমর্থনমূলক ভূমিকা অপরিসীম।

যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থ ব্যবসায় স্থাপন, কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য প্রয়োজন হয়। আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে কার্যক্রম সচল রাখতে সহায়তা করে।

উদ্দীপকের জনাব রায়হান আজিম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। এরপর তিনি নিজ গ্রামে হাঁস-মুরগির খামার, গবাদিপশু পালন, মৎস্য চাষ ও শাকসবজি উৎপাদনের বেশ কিছু প্রকল্প চিহ্নিত করেন। প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করেন। আর্থিক প্রতিষ্ঠান তাকে প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়ে সমর্থনমূলক সহায়তা দেয়। ফলে তিনি এসব প্রকল্প চালু করতে সক্ষম হন। তাই বলা যায়, আর্থিক প্রতিষ্ঠান জনাব রায়হান আজিমের সমস্যা সমাধানকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views