উদ্দীপকে তামিমের দেখা স্থানীয় নৃগোষ্ঠী কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে তামিমের দেখা স্থানীয় নৃগোষ্ঠী মূলত চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করছে।
বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা। তারা মূলত পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাস করে। তন্মধ্যে রাঙামাটি জেলায় এরা সবচেয়ে বেশি বাস করে। স্যার রিজলীর মতে, চাকমাদের দেহে ৮৪.৫ ভাগ মঙ্গোলীয় বৈশিষ্ট্য বিদ্যমান। তাদের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতায় মাঝারি। শারিরীক গড়নে চাকমারা বেশ শক্তিশালী। তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ মন্দিরে তারা প্রদীপ জ্বেলে, ফুল দিয়ে বুদ্ধ মূর্তির পূজা করে থাকে। এছাড়াও তাদের মধ্যে সনাতন ধর্মের বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায়।
উদ্দীপকে উল্লিখিত তামিম ও তার বন্ধুরা রাঙামাটি বেড়াতে যান। সেখানে তামিম স্থানীয় অধিবাসীদের সাথে চীনা মঙ্গোলীয়দের যথেষ্ট মিল পান। এছাড়াও সে দেখলো উক্ত নৃগোষ্ঠীরা বুদ্ধ মূর্তির পূজা করছে।
উপরের আলোচনা শেষে বলা যায় যে, তামিমের দেখা নৃগোষ্ঠী উপরে আলোচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমার সাথে সাদৃশ্যপূর্ণ।