1 Answers
উদ্দীপকে উল্লিখিত তথ্যানুসারে রাইসা রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে রাখাইন। রাখাইনদের আদিনিবাস ছিল বর্তমান মিয়ানমারের অন্তর্ভুক্ত আরাকান রাজ্যে। অষ্টাদশ শতকে (আনুমানিক ১৭৪০- ১৭৯৯ সাল) আরাকান রাজ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে রাখাইনদের অনেকেই স্বদেশ ত্যাগ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে (যেমন- বরিশাল, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার) বসতি স্থাপন করে। ঐতিহ্যবাহী ও স্বকীয় জীবনধারার অধিকারী রাখাইনদের জীবনপ্রণালি বৈচিত্র্যপূর্ণ। রাখাইনরা প্রধানত মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত। তাদের পরিবার ব্যবস্থা পিতৃতান্ত্রিক এবং অর্থনীতি মূলত কৃষি নির্ভর। রাখাইনদের সমাজব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। তারা তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে। প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যদের ভোটে রাখাইনদের নেতা নির্বাচিত হন। তবে এক্ষেত্রে মহিলারা ভোট দিতে পারেন না।
উদ্দীপকের রাইসা বনভোজনে পটুয়াখালীর কুয়াকাটা গিয়ে যে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সমাজব্যবস্থা সম্পর্কে জানতে পারে তা উপরে আলোচিত রাখাইন নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, রাইসা রাখাইন নামক ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পেয়েছে।