1 Answers
উদ্দীপকের মৌরিনের প্রিয় নাচটি বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরির সাথে সম্পর্কিত।
বাংলাদেশে বসবাসরত নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মণিপুরিরা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক অনন্য জনগোষ্ঠী হিসেবে পরিচিত। তারা আদি-মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং বৌদ্ধধর্মাবলম্বী। তাদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো নৃত্যগীত পরিবেশনা। নৃত্য তাদের কাছে খুবই পবিত্র বিষয়। তারা বিশ্বাস করে, নৃত্যের গুণেই সংসারে সব কাজে সফলতা আসে। মণিপুরি নৃত্যের অন্যতম হলো লাই-হারা-উবা, যা দেবতার সন্তুষ্টি সাধনের জন্য পরিবেশিত হয়। এ নৃত্য চৈত্র মাসের শেষে ও বৈশাখের শুরুতে পক্ষকালব্যাপী অনুষ্ঠিত হয়। এছাড়াও তাদের সমাজে রাসনৃত্য, চোংবী নৃত্যসহ আরো অনেক নৃত্য পরিবেশিত হয়ে থাকে। নৃত্যে ব্যবহৃত পোশাক অত্যন্ত রুচিশীল ও দৃষ্টিনন্দন। উদ্দীপকের মৌরিনের প্রিয় নাচ 'লাই-হারা-উরা' বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরিদের নৃত্য সংস্কৃতির মধ্যে উল্লেখযোগ্য নৃত্য যা মণিপুরিদের বাংলাদেশসহ বিশ্বব্যাপী বিশেষভাবে পরিচিত করেছে।