1 Answers
যিনা, ঋণ প্রদান করাই 'Y' প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র কাজ না। এ ব্যাংকের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রার প্রচলন করে, তাই দেশের চিহ্নিত মুদ্রা। এ মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। সরকারের ব্যাংক হিসেবে সরকারের প্রতিনিধিত্ব করে বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের লেনদেন করে থাকে। এটি সরকারের যাবতীয় অর্থনৈতিক ব্যবস্থাপক ও পরামর্শক। দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে জামানত গ্রহণ করে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতাও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের মোট মুদ্রার চাহিদা ও যোগানের সমতা নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করে। বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা-পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় মূল্য রকা করে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বাজেট প্রণয়নে সাহায্য করে থাকে। উদ্দীপকে X প্রতিষ্ঠানটি বৈশিষ্ট্যের নিরিখে বাণিজ্যিক ব্যাংক এবং Y প্রতিষ্ঠানটি অধ্যায় ঋণ প্রদানের মাধ্যমে X প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে থাকে যা কেন্দ্রীয় ব্যাংকের কাজকে নির্দেশ করে। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র ঋণ প্রদান ছাড়াও অনেক কাজ করে।
সুতরাং বলা যায়, Y প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক যার ঋণ প্রদান করাই একমাত্র কাজ নয় বরং আরো অনেক কাজ রয়েছে।