1 Answers
জুয়েলের বাড়ি উত্তরাঞ্চলে হওয়ায় খরার প্রকোপ দেখা যায় যা গবাদিপশু পালনে প্রভাব ফেলে।
অনাবৃষ্টি বা বৃষ্টিপাতের স্বল্পতার কারণে ২০দিন বা তার অধিক দিন হয়ে গেলে তা খরা হিসেবে বিবেচিত হয়। গবাদিপশু পালনে জুয়েলের
করণীয় কাজগুলো নিম্নরূপ-
i. কাঁঠাল, ইপিল ইপিল, বাবলাসহ বিভিন্ন গাছ-পাতার চাষ করতে হবে এবং খরার সময় এসব গাছের পাতা পশুকে খাওয়াতে হবে। ii. খরার সময় পশুকে ভাতের ফেন, তরকারির উচ্ছিষ্ট অংশ, কুঁড়া, গমের ভুসি, ডালের ভুসি, খৈল, ঝোলাগুড় পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। iii. গবাদি পশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে। iv. পশুকে কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য খাওয়াতে হবে। v. খরা মৌসুম আসার পূর্বেই ঘাস দ্বারা সাইলেজ ও হে তৈরি রাখতে হবে, যা খরা মৌসুমে পশুপাখিকে খাওয়ানো যাবে। vi. গবাদিপশুকে শুষ্ক খড় না খাইয়ে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় ও ইউরিয়া মোলাসেস ব্লক (UMB) খাওয়ানো যেতে পারে। vii. গবাদিপশুকে পর্যাপ্ত দানাদার খাদ্য খাওয়াতে হবে। viii. পশুকে বেশি করে পরিষ্কার পানি খাওয়াতে হবে। ix. পশুকে নিয়মিত গোসল করাতে হবে। x. পশুর শরীর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরজীবীর চিকিৎসা করাতে হবে।
xi. পশুকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রখর রোদে নেওয়া যাবে না। xii. গবাদিপশু অসুস্থ হলে পশু ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করাতে হবে।
পরিশেষে বলা যায়, খরা এড়িয়ে গবাদিপশু পালনে উল্লিখিত পন্থা অবলম্বন করলে জুয়েল আর্থিকভাবে লাভবান হতে পারবে।