1 Answers
মি. সালামের মূত্র তৈরির অঙ্গ অর্থাৎ বৃক্ক ঠিকমত কাজ করছে না। ডাক্তারের শরণাপন্ন হলে, ডাক্তার মি. সালামকে কিছু প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মি. সালামের বৃক্ক সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিম্নলিখিত নিয়ম মেনে চলা উচিত:
– দৈনিক ৮ গ্লাস বা ২ লিটারের বেশি পানি পান করা।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা।
- উচ্চ রক্তচাপ যেন না হয় সেদিকে লক্ষ রাখা।
– ধূমপান ত্যাগ করা।
- ব্যথা নিরাময়ের ঔষধ পরিহার করা
- নিয়মতান্ত্রিক জীবন যাপন করা।।
এই দিকনির্দেশনাগুলো মেনে চললে মি. সালাম বৃক্কের সমস্যা থেকে আরোগ্য লাভ করবে। আমার মতে ডাক্তারের দেয়া পরামর্শগুলো মি. সালামের মেনে চলা উচিত।
5 views
Answered