1 Answers

ঘটনা-২ এ করণীয় মৈত্রী সূত্রের প্রভাব লক্ষ করা যায়। পালি 'মেত্তা' শব্দের অর্থ 'মৈত্রী'। 

মৈত্রী শব্দের বাংলা অর্থ হলো- মিত্রতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্য, ভালোবাসা, দয়া, অপরের উপকার বা সহায়তায় এগিয়ে আসা ইত্যাদি। বৌদ্ধধর্ম মতে মৈত্রীর প্রায়োগিক গুপ রয়েছে। মৈত্রী এমন একটা গুণ যা দিয়ে সমগ্র বিশ্ববাসীকে আপন করা যায়; জয় করা যায় মনুষ্য ও অমনুষ্যের হদয়কেও। কেননা করণীয় মৈত্রী সূত্রের নৈতিক শিক্ষা হলো, প্রত্যেক জীবের প্রতি মৈত্রীভাব পোষণ করা। কোনো জীবকে অবহেলা না করা। কারো অমঙ্গল কামনা না করা। ঘুমে, জাগরণে, ধ্যানে সর্বদা সকল জীবের প্রতি মৈত্রী-ভাবনা করা উচিত।

উদ্দীপকের ঘটনা-২ এ পপি মারমা বিহারের ভিক্ষুর দেশনায় জানতে পারে, সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ন ও সহানুভূতিশীল হলে মহামজঙ্গল হয়। কারণ মৈত্রী-ভাবনা চিত্তকে সমাহিত করে। বৈরিতা বা শত্রুতা দূর করে। ভালোবাসা জাগ্রত করে। নিজের জীবনের সঙ্গে তুলনা করে সকল জীবের প্রতি মৈত্রীভাবাপন্ন হতে শিক্ষা দেয়। সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে তোলে এবং সর্বদা মঙ্গল কামনা করতে উদ্বুদ্ধ করে। বঞ্চনা ও অবজ্ঞা করা থেকে বিরত রাখে। হিংসা পরিত্যাগ ও ক্রোধ দমন করতে সাহায্য করে। আর্য অষ্টাঙ্গিক মার্গ যথার্থরূপে অনুসরণে প্রেরণা যোগায়। আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণকারী ব্যক্তি কায়-মন-বাক্যে কোনো পাপ করেন না। ফলে তার দ্বারা কোনো অকুশল কর্ম সম্পাদনও সম্ভব হয় না। ফলে তিনি নিজে এবং তার সঙ্গে বসবাসকারীগণ নিরুপদ্রব বা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন।

অতএব মৈত্রী ভাবনাকারী তৃষ্ণা নিরোধ করে পুনর্জন্ম রোধ করেন এবং নির্বাণ লাভ করতে সক্ষম হন।

5 views

Related Questions