1 Answers
ঝুমির পারিবারিক সমস্যা সমাধানে পরিবারের সব সদস্যকে একসাথে কাজ করতে হবে।
শিশু পরিবারে জন্ম নেয় এবং বড় হয়ে উপার্জন করতে শেখে। এই দীর্ঘ সময়ে পরিবার অনেক ক্ষেত্রে নানা ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে। পারিবারিক এই বিপর্যয়ের মধ্যে আছে- মা কিংবা বাবার অসুস্থতা, মৃত্যুজনিত শূন্যতা, মা-বাবার পৃথক অবস্থান কিংবা বিবাহ বিচ্ছেদ। এ ছাড়াও আছে বাবা-মায়ের সার্বক্ষণিক ঝগড়া, মতের অমিল, পরস্পরের সমঝোতার অভাব, পরিবারে বাবার অনুপস্থিতি বা চাকরি চলে যাওয়া, ব্যবসার ক্ষতি, মায়ের ওপর দৈহিক নির্যাতন ইত্যাদি। পারিবারিক বিপর্যয় যে ধরনেরই হোক না কেন, তা পরিবারের সস্যদের কষ্টদায়ক অভিজ্ঞতার জন্ম দেয়। এতে শিশুর জীবনের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয়।
ঝুমির বাবা-মা সব সময় ঝগড়া করেন। তারা ঝুমিকে পর্যাপ্ত সময় দেন না। এর ফলে ঝুমির মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়, যা তার পড়ালেখার ক্ষতি করে। এ সমস্যা সমাধানে ঝুমির বাবা-মাকে ঝগড়া বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। নিজেদের অসুবিধা, কষ্ট, দুঃখ পরস্পর ভাগাভাগি করে নিতে হবে। ধৈর্য্যের সাথে তাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ঝুমিকে তারা পর্যাপ্ত সময় দেবেন। এর ফলে সে নিজেকে স্নেহবঞ্চিত ও অসহায় মনে করবে না। এতে তার মানসিক চাপ কমবে। সে লেখাপড়ায় মনোযোগী হতে পারবে। উল্লিখিত উপায়ে ঝুমির পারিবারিক সমস্যা সমাধান করা সম্ভব হবে।