1 Answers
জনাব শরীফের শিল্পটির বিকাশে বেশকিছু করণীয় (পুঁজির যোগান, পর্যাপ্ত কাঁচামালের যোগান, চাহিদা বাড়ানো প্রভৃতি) আছে বলে আমি মনে করি।
মাঝারি শিল্পের বিকাশে উদ্যোক্তাদের কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে হয়। আবার, শিল্পটি প্রতিষ্ঠা ও পরিচালনায় পুঁজিরও প্রয়োজন হয়। এছাড়া শিল্পে উৎপাদিত পণ্য বিক্রির জন্য চাহিদা থাকাও জরুরি। উদ্দীপকের জনাব শরীফ একটি গাড়ি তৈরির কারখানা স্থাপন করেছেন। এটি প্রতিষ্ঠায় তার বিনিয়োগের পরিমাণ ছিল ১৫ কোটি টাকা। এছাড়া এতে ২০০ জন শ্রমিক কর্মরত আছে। তার এ প্রতিষ্ঠানটি শ্রমিক সংখ্যা ও মূলধন বিবেচনায় মাঝারি শিল্পের আওতাভুক্ত।
জনাব শরীফের মাঝারি শিল্পটি বিকাশের জন্য বেশকিছু কাজ করা প্রয়োজন। এক্ষেত্রে তাকে প্রতিষ্ঠানটির উৎপাদন বাড়ানোর জন্য পর্যাপ্ত কাঁচামালের যোগান নিশ্চিত করতে হবে। আর তা না হলে উৎপাদনে গতিশীলতা আসবে না। আবার, শিল্পটি সম্প্রসারণ ও পরিচালনা করতে পর্যাপ্ত পরিমাণ মূলধন প্রয়োজন। এর যোগান পর্যাপ্ত হলে শিল্পটি পরিচালনা ও সম্প্রসারণ কাজটি সহজ হবে। আর উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য দরকার স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা। তাই চাহিদা বাড়াতে তাকে বিপণন কর্মসূচির প্রতি গুরুত্ব দিতে হবে। এছাড়া সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা (কর মওকুফ, শিল্প আইন প্রভৃতি) তার শিল্পটি বিকাশে ভূমিকা রাখতে পারে। সুতরাং, উল্লিখিত কাজগুলো সম্পন্নের মাধ্যমে জনাব শরীফের তার মাঝারি আয়তনের শিল্পটির বিকাশ সম্ভব হবে।