জনাব তাজের মতো শিল্পোদ্যোক্তাদের বিকাশে করণীয় জরুরি পদক্ষেপগুলো বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব তাজের মতো শিল্পোদ্যোক্তাদের বিকাশে সরকারি ও বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।
সরকারি ও বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তাদের ব্যবসায়ের ভিত্তি গঠনে ভূমিকা রাখে। এ প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ, অর্থ সহায়তা, পরামর্শ প্রভৃতি দিয়ে সাহায্য করে থাকে। উদ্দীপকের জনাব তাজ তার এলাকার কাঁচামাল ব্যবহার করে বাঁশ ও বেতের পণ্য তৈরির শিল্প স্থাপন করেন। তার কাজে সহযোগিতা করেন তার চার ভাই। তিনি এ শিল্পে তার জমানো মোট তিন লক্ষ টাকা বিনিয়োগ করেন।
জনাব তাজের ব্যবসায় স্থাপন ও তার মতো শিল্পোদ্যোক্তাদের বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা বিশেষভাবে প্রয়োজন। এসব প্রতিষ্ঠান উদ্যোক্তাদের গঠনে বিভিন্ন রকম সহায়তা করে থাকে। যেমন: প্রশিক্ষণ, পুঁজির যোগান, পরামর্শ। এক্ষেত্রে প্রশিক্ষণের ফলে নতুন উদ্যোক্তারা তাদের কাজ যথাযথভাবে করতে শেখেন। আবার, পুঁজির যোগান পাওয়া গেলে একজন উদ্যোক্তা তার পরিকল্পনা বাস্তবায়ন করতে সমর্থ হন। আর, প্রতিষ্ঠানের গঠন ও পরিচালনার ক্ষেত্রে সমস্যাগুলোর সমাধানে পরামর্শ কার্যকর ভূমিকা রাখে। এছাড়া সরকার প্রাথমিক কর মওকুফ করেও নতুন উদ্যোক্তাদের বিকাশে ভূমিকা রাখতে পারে। তাই বলা যায়, জনাব তাজের মতো শিল্পোদ্যোক্তাদের বিকাশে সরকারের পাশাপাশি অন্য সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর সহায়তা প্রয়োজন।